দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন করবে মন্ত্রিসভা। রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সহজ শর্তে ঋণ প্রদান, আধুনিক প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসএমই পণ্যের আধুনিক মান বজায় রাখা, প্যাকেজীকরণ ও বিশ্ববাজারে প্রবেশে যথাযথ সহযোগিতা করা হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৫ বছরে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে, অনুষ্ঠানে যোগ দিয়ে এসএমই উদ্যোক্তা পুরষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৮ জন উদ্যোক্তাকে এই পুরস্কার দেওয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় এসএমই পণ্য মেলায় এবার অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।

জাতীয় | 8 hours ago
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, প্যান্ডোরা'স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন কিশোরী ও দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন এবং চতুর্থ একজনের পায়ে গুলি লাগে।তিনি আরও জানান, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে। 

আন্তর্জাতিক | 8 hours ago
কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত

কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।কানাডিয়ান পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে ও এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে।কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুজন হলেন গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তারা দুজনই ভারতীয় বংশোদ্ভূত ও ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা। শহরটিতে তারা পাশাপাশি এলাকায় বসবাস করতেন।পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) নিহতদের পরিচয় প্রকাশ করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় তাদের নজরে ছিলেন। অন্যদিকে, সুখজিৎ কৌরের কানাডায় পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে খুব সীমিত তথ্য রয়েছে।পরিকল্পিত হামলা, জড়িত সংঘবদ্ধ অপরাধচক্রগত ১৫ নভেম্বর রাতে সারে শহরের একটি ওয়ালমার্টের সামনে গুলির ঘটনা ঘটে। তদন্তকারীরা মনে করছেন, কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার ঘটনাটিও গুলির সঙ্গে সম্পর্কিত।আইএইচআইটির সার্জেন্ট ফ্রেদা ফং সিবিসি নিউজকে জানান, রাত ১০টা ৫১ মিনিটে কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, ওই গাড়িটি গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর ব্যবহৃত গাড়ি ছিল।বুধবার এক বিবৃতিতে আইএইচআইটি জানায়, তাদের বিশ্বাস, গুলির ঘটনাটি ছিল পরিকল্পিত ও এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত।বিবৃতিতে ফ্রেদা ফং বলেন, এই গুলির ঘটনায় দুটি পরিবার শোকাহত। খুব অল্প বয়সেই দুটি প্রাণ হারানোর ঘটনায় পরিবারগুলোকে গভীর শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে।সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আন্তর্জাতিক | 9 hours ago
জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ। গাড়ি চুরি, বেপরোয়া গাড়ি চালানো কিংবা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা বাস্তবে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বিভিন্ন পুলিশ বিভাগ।গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গেমটির বিশ্বজুড়ে প্রকাশের পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিতে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ বিভাগ।গেমটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার মধ্যে তারা মনে করিয়ে দিচ্ছে, গেমের কাল্পনিক জগৎ আর বাস্তব জীবন এক নয়।আটলান্টা পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘জিটিএ কোনো বাস্তব জায়গা নয়, কিন্তু আটলান্টা বাস্তব!’ এ বার্তার মাধ্যমে গেমের কাল্পনিক জগৎ আর বাস্তব জীবন আলাদা করে দেখার আহ্বান জানিয়েছে তারা।বিভাগটি আরও বলেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চুরি ও সহিংসতার বাস্তব পরিণতি রয়েছে। তাই এসব অপরাধ গেমের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।অন্যদিকে, কলোরাডোর অরোরা পুলিশ বিভাগও খেলোয়াড়দের সতর্ক করেছে। গেমটির কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার সঙ্গে বাস্তবের কলোরাডোর পার্থক্য তুলে ধরে তারা বলেছে, গেমে গাড়ি চুরি, দোকানে ডাকাতি কিংবা কাউকে আঘাত করার সুযোগ থাকলেও বাস্তব জীবনে এসব অপরাধ।তাই গেমের এসব কর্মকাণ্ড বাস্তবে না করার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।গেমে অপরাধ করলে পুলিশের তাড়া কতটা বাড়ছে, তা বোঝাতে এক থেকে ছয়টি তারকা দেখানো হয়।এ বিষয়টি নিয়ে মজা করে অরোরা পুলিশ বিভাগ বলেছে, বাস্তবে পুলিশের এমন কোনো তারকা দিয়ে অপরাধের মাত্রা বোঝানোর ব্যবস্থা নেই। পুলিশের নজরে পড়লেই হাতে হাতকড়া পরতে হতে পারে।কলোরাডোর ডেনভার পুলিশ বিভাগও গাড়ি চুরি ও পুলিশের কাছ থেকে পালানোর মতো কর্মকাণ্ড গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে।তারা বলেছে, ঘরে বসে জিটিএ-৬ খেলা উৎসাহিত করা হচ্ছে। বাস্তবের রাস্তার দায়িত্ব পুলিশের, আর ভার্চ্যুয়াল রাস্তার দায়িত্ব খেলোয়াড়দের।ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি পুলিশ বিভাগও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে।স্থানীয় সড়ককে রেসিংয়ের ট্র্যাক মনে না করা এবং পুলিশের গাড়ি চুরির চেষ্টা না করার কথা বলেছে তারা। পাশাপাশি, বাস্তব জীবনে কোনো ভুল করলে গেমের মতো আবার নতুন করে শুরু করার সুযোগ নেই বলেও খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে বিভাগটি।টেক্সাসের সান জুয়ান পুলিশ বিভাগ বলেছে, জিটিএ ৬-এ যা ঘটবে, তা গেমের মধ্যেই থাকুক। খেলোয়াড়দের নিজেদের এলাকায় গেমের কাল্পনিক অপরাধ ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬ বাজারে আসার পর ব্যাপক বাণিজ্যিক সাড়া ফেলেছে। গেমটি ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে এর বিক্রিতেও।বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, আগাম ফরমাশ ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে বৃহস্পতিবার রাত নাগাদ গেমটির আয় দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৪৪১ কোটি টাকা।এসময় বিক্রি হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি।তবে, রকস্টার গেমস ও এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো গেমটির বিক্রির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এর চাহিদাকে নজিরবিহীন বলে বর্ণনা করা হয়েছে।প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স|এস-এর জন্য প্রকাশ করা হয়েছে জিটিএ ৬। এটি জনপ্রিয় জিটিএ সিরিজের ষষ্ঠ মূল গেম। ২০১৩ সালে জিটিএ ৫ প্রকাশের পর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে নতুন এই গেমটি পেলেন ভক্তরা।সূত্র: আনাদোলু এজেন্সি

তথ্য ও প্রযুক্তি | 9 hours ago
ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি

ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি

ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো। প্রথমবার দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি। প্রতি ১০০ জন ধারণক্ষমতার বিপরীতে থাকছেন ২৪৫ জন বন্দি। ধারণক্ষমতার অতিরিক্ত ৬৫ হাজার ৩৪৬ জন বন্দির চাপে কারাগারগুলো হয়ে উঠছে অসহনীয়।এই বিপুলসংখ্যক বন্দির জন্য নেই স্বাভাবিকভাবে শোয়া, ঘুমানো কিংবা একটু স্বস্তিতে নিশ্বাস নেওয়ার সুযোগ। কোথাও মেঝেতে, কোথাও গাদাগাদি করে রাত কাটাতে হচ্ছে বন্দিদের। দিন-রাত কাটছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রামক রোগের ঝুঁকি ও স্বাস্থ্যসংকট।পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে বন্দি প্রবেশের অব্যাহত চাপ। কারা অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। বিপরীতে জামিনে মুক্তি পাচ্ছেন কম। কারাগারের মোট বন্দির মধ্যে শুধু মাদক মামলায় আটক আছেন ২২ হাজার ৯৩৫ জন। এই বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবার চিত্র আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। অর্থাৎ, কারাগারের ভেতরে অসুস্থ হলে চিকিৎসা পাওয়াটাও অনেক বন্দির জন্য বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জরুরি রোগী পরিবহনের সংকট, দেশের ৫৩টি কারাগারে নেই কোনো অ্যাম্বুলেন্স।কারা অধিদপ্তরের তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলে দেশের কারাগারগুলোর এমন উদ্বেগজনক চিত্র পাওয়া যায়।ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বেশি বন্দিকারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অথচ এসব কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫২৭ এবং নারী ৪ হাজার ৫ জন। হিসাব অনুযায়ী, কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি ৬৫ হাজার ৩৪৬ জন।কারাবিধিতে কী আছেকারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু অতিরিক্ত বন্দির কারণে অনেক কারাগারে সেই নিয়ম মানা অসম্ভব হয়ে পড়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের কারারক্ষী জাগো নিউজকে বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে। একজন বন্দির জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদের। অনেক সময় বন্দিরা মারামারি কিংবা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করলে কারারক্ষীদের বেগ পেতে হয়।প্রতিদিন বাড়ছে ৩০০ বন্দিকারাগারের ওপর চাপ কমার পরিবর্তে প্রতিদিনই বাড়ছে বন্দির সংখ্যা। কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। একই সময়ে জামিনে মুক্তি পাচ্ছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ফলে প্রতিদিন গড়ে ৩০০ জন করে বন্দি বাড়ছে। এভাবে বন্দির সংখ্যা বাড়তে থাকলে বিদ্যমান অবকাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কারা কর্মকর্তারা বলছেন, বিশেষ আইন প্রয়োগকারী অভিযান, গ্রেফতার বৃদ্ধি ও বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে বন্দির সংখ্যা বাড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতেও গ্রেফতার বেড়েছে।চিকিৎসক সংকট, রাতে জরুরি সেবা ব্যাহতকারাগারের সবচেয়ে উদ্বেগজনক সংকটগুলোর একটি চিকিৎসাসেবা। ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। এর বাইরে ৯৭ জন চিকিৎসক বিভিন্ন কারাগারে সাময়িকভাবে সংযুক্ত। তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। বিগত সব সরকারের আমলেই এ চিত্র প্রায় একই রকম ছিল।কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।-কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ানএ বিষয়ে কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।’চিকিৎসক সংকট সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।৫ বছরে ১ হাজার ৪১৩ বন্দির মৃত্যুকারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে মোট ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০০ জন কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব জাগো নিউজকে বলেন, ‘অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না।’উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। বুড়িগঙ্গা সেতু ও হানিফ ফ্লাইওভার হয়ে যানজটপূর্ণ এই পথ পাড়ি দিতে ব্যস্ত সময়ে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। জরুরি অবস্থায় এই দীর্ঘ সময় রোগীর জীবনকে সংকটাপন্ন করে তুলতে পারে।আরও উদ্বেগের বিষয়, দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৫৩টিতে কোনো অ্যাম্বুলেন্স নেই। বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য ডাবল পিকআপ ভ্যান, ভ্যান, রিকশা কিংবা সিএনজি ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে অটোরিকশা ভাড়া করে জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো হয়।এই সংকট সমাধানে ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।মাদক মামলায় বন্দি প্রায় ২৩ হাজারকারাগারে বন্দির চাপ বাড়ার পেছনে মাদক মামলার বড় ভূমিকা রয়েছে। বর্তমানে ২২ হাজার ৯৩৫ জন বন্দি মাদক মামলায় আটক। মোট বন্দির প্রায় ২০ দশমিক ৭৫ শতাংশই মাদক মামলার আসামি। এ ছাড়া দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি দুই হাজার ৪৬৮ জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ৬ হাজার ৫৯১ জন।কারা সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে জানান, কারা কর্মকর্তাদের এসব বন্দির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।ঢাকা ও চট্টগ্রামে বন্দির চাপ বেশিঅঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কারাগারগুলোতে বন্দির চাপ সবচেয়ে বেশি। ঢাকা অঞ্চল-১ এ বন্দি ২২ হাজার ৫২০ জন এবং ঢাকা অঞ্চল-২ এ ১৯ হাজার ৫৩৭ জন। দুই অঞ্চল মিলিয়ে ঢাকা অঞ্চলে বন্দির সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।এ ছাড়া চট্টগ্রামে ২১ হাজার ২৮৫, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫, খুলনায় ১০ হাজার ৩৮৭, রংপুরে ৭ হাজার ৪৭৩, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫, সিলেটে ৪ হাজার ৬২৪ এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন বন্দি আছেন।চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি আছেন। একদিনের হিসাব অনুযায়ী আমাদের এখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অথচ কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন।-চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়াএ বিষয়ে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি আছেন। একদিনের হিসাব অনুযায়ী আমাদের এখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অথচ কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন।’ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘বন্দির সংখ্যা বাড়লেও খাবার সরবরাহে কোনো সংকট নেই। বন্দির সংখ্যা বিবেচনায় নিয়ে আগে থেকেই ১০ থেকে ৩০-৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত রেশনের ব্যবস্থা রাখা হয়। প্রয়োজন অনুযায়ী খাবার সংগ্রহ ও সরবরাহ করা হয়।’তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর অভ্যন্তরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া যেসব কারাগারে অবকাঠামো সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেখানে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। কোনো ভবন দুইতলা পর্যন্ত নির্মিত থাকলে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী সেটিকে ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এভাবে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা বাড়ানোর কাজ চলছে।তবে কারাগারের সংকট শুধু খাবার বা আবাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। অতিরিক্ত বন্দির কারণে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নিরাপত্তা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছেন একাধিক কারারক্ষী।রাজশাহী বিভাগের কারাগারগুলোতে চিকিৎসক সংকটের কথা স্বীকার করেছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আল মামুন। তিনি জাগো নিউজকে বলেন, ‘বিভাগের সব কারাগারেই চিকিৎসক সংকট রয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও বন্দিদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।’তিনি বলেন, ‘রাজশাহী বিভাগের কারাগার সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে।’জঙ্গল সলিমপুরে ৬ হাজার ধারণক্ষমতার কারাগারের পরিকল্পনাবন্দির অতিরিক্ত চাপ সামাল দিতে নতুন কারাগার নির্মাণ ও পুরোনো কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও কাজ চলমান। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের স্থানও পরিদর্শন করা হয়েছে।-কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরতিনি জাগো নিউজকে বলেন, ‘দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও কাজ চলমান। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের স্থানও পরিদর্শন করা হয়েছে।’কারা উপমহাপরিদর্শক (উন্নয়ন) লে. কর্নেল আসিফ মোহাম্মদ সালেহ জাগো নিউজকে বলেন, ‘নতুন কারাগার নির্মাণের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। প্রস্তাবগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে, এসব প্রক্রিয়া শেষে নতুন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হবে।’চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে কত বড় কারাগার নির্মাণ করা সম্ভব হবে, তা নির্ভর করছে জেলা প্রশাসন কতটুকু জমি বরাদ্দ দিতে পারবে তার ওপর। জমির পরিমাণ ও অন্য বিষয় নিশ্চিত হওয়ার পর পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার আওতায় কারাগার নির্মাণের পরিকল্পনা করা হবে।’ চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া জাগো নিউজকে বলেন, ‘জঙ্গল সলিমপুরে ছয় হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন একটি কারাগার নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে মাদক মামলার বন্দিদের জন্য দুই হাজার, হাজতিদের জন্য দুই হাজার এবং কয়েদিদের জন্য দুই হাজার আসন রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।’এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা জাগো নিউজকে বলেন, ‘জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। গণপূর্ত অধিদপ্তর ওই এলাকাকেন্দ্রিক একটি মাস্টারপ্ল্যান তৈরি করছে। সেটির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’দেশের কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা-১ শাখা) মো. আমিনুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, ‘কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ১০ থেকে ২০ বা ৩০ শতাংশ বেশি হলে তা কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হয়। তবে এর চেয়ে বেশি হলে অনেক ক্ষেত্রে বন্দিদের আবাসনসংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে।’দেশে কারাগারের সংখ্যা বাড়ানোর বিষয়ে উপসচিব বলেন, ‘এ বিষয়ে নতুন করে কারাগার স্থাপন বা পুরোনো কারাগার পুনর্বহালের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’বাড়তি বন্দির চাপে নিয়োগ হচ্ছে কারারক্ষীকারারক্ষী সংকটের বিষয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি ৫০০ থেকে ৬০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে। স্বাভাবিক অবসরের কারণে জনবল কমে যাওয়ায় শূন্য পদ পূরণে সামনে আবারও নিয়োগ দেওয়া হবে। কারাগারের জনবল সংকট মোকাবিলায় নিয়োগ কার্যক্রম চলমান থাকবে।’‘মানবাধিকার লঙ্ঘন’ বলছেন মানবাধিকারকর্মীসুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান জাগো নিউজকে বলেন, ‘ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। পর্যাপ্ত জায়গা না থাকায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন, ঘুম ও বিশ্রামের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।’রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে কারাগারে যান এবং সেখানকার পরিস্থিতি দেখেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় কারাগার সংস্কারে কার্যকর উদ্যোগ নেন না। সরকার পরিবর্তন হলেও কারাগারের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয় না। একজন মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়া মৌলিক অধিকার।-সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানতিনি বলেন, ‘গাদাগাদি করে থাকার কারণে বন্দিদের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি জায়গার সংকট ও পর্যাপ্ত নজরদারির অভাবে মাদকসহ অবৈধ দ্রব্যের পাচারের ঝুঁকি তৈরি হচ্ছে। এক কারাগার থেকে অন্য কারাগারেও মাদক পাচারের ঘটনা ঘটছে।’রাজনৈতিক নেতারা কারাগারে গেলেও পরিস্থিতি বদলায় নাএলিনা খান বলেন, ‘রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে কারাগারে যান এবং সেখানকার পরিস্থিতি দেখেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় কারাগার সংস্কারে কার্যকর উদ্যোগ নেন না। সরকার পরিবর্তন হলেও কারাগারের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয় না। একজন মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়া মৌলিক অধিকার। অথচ কারাগারে অতিরিক্ত বন্দির কারণে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারের ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়াতে কার্যকর সংস্কার জরুরি।’

জাতীয় | 9 hours ago
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ৩৪ হাজার ৭০০ টাকা।শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। এই দর কার্যকর হবে রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই।এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

অর্থনীতি ও বাণিজ্য | 10 hours ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিউজিল্যান্ড–ভারত প্রথম টেস্টের চতুর্থ দিন আজ রোববার। এশিয়া কাপ রাইজিং স্টারসে মুখোমুখি হচ্ছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’। রাতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আর ম্যাচ।ওয়েলিংটন টেস্ট: ৪র্থ দিননিউজিল্যান্ড–ভারত, ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫এশিয়া কাপ রাইজিং স্টারসভারত ‘এ’–পাকিস্তান ‘এ’, বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ইংলিশ প্রিমিয়ার লিগহাল সিটি–ব্রাইটনরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেডরাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাবার্সেলোনা–ভিয়ারিয়ালরাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোডহেতাফে–আতলেতিকো মাদ্রিদরাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোডসিরি আআতালান্তা–ইন্টার মিলানরাত ১–৪৫ মি., জি ফাই

খেলাধুলা | 10 hours ago
নামাজের সময়সূচি:   ২২ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

আজ রোববার, ২২ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১২ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৫:০০ মিনিট।জোহর- ১১:৪৮ মিনিট।আসর- ৩:৩৫ মিনিট।মাগরিব- ৫:১৫ মিনিট।ইশা- ৬:৩১ মিনিট।আজ রোববার, ২২ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৮ মিনিট।সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ফজর- ৫:০০ মিনিট।সূর্যোদয়- ৬:১৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

ধর্ম ও আধ্যাত্মিকতা | 10 hours ago
নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ

নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয় | 1 day ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিউজিল্যান্ড–ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন আজ শনিবার (২১ নভেম্বর)। আছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড টি–টুয়েন্টি সিরিজ। রাতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফ্রেঞ্চ লিগ আঁর ম্যাচ।ওয়েলিংটন টেস্ট: ৩য় দিননিউজিল্যান্ড–ভারত, ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫১ম টি–টুয়েন্টিঅস্ট্রেলিয়া–ইংল্যান্ড, বেলা ২–১৫ মি., ইউরোস্পোর্ট ও ট্যাপম্যাডএশিয়া কাপ রাইজিং স্টারসবাংলাদেশ ‘এ’–আফগানিস্তান ‘এ’, বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি–ফুলহাম, সন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১চেলসি–লিডসরাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১নিউক্যাসল–আর্সেনালরাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ফ্রেঞ্চ লিগ আঁনিস–পিএসজি, রাত ১০–১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২লা লিগারিয়াল মাদ্রিদ–সেল্তা ভিগো, রাত ২টা, টি স্পোর্টস

খেলাধুলা | 1 day ago