দ্য পদ্মা২৪.কম
অর্থনীতি ও বাণিজ্য

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। এই দর কার্যকর হবে রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন
0:00 0:00
1.0x