দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

ফরিদপুরে খতমে নবুওয়তের মহাসম্মেলন।। ৬দফা ঘোষনা পত্র প্রকাশ

ফরিদপুরে খতমে নবুওয়তের মহাসম্মেলন।। ৬দফা ঘোষনা পত্র প্রকাশ

মাহবুব পিয়াল,ফরিদপুর : ‘খতমে নবুওয়ত’ সংরক্ষণের লক্ষে ফরিদপুরে এক বিশাল মহাসম্মেলনের অনুষ্টিত হয়েছে। বুধবার( ১১ নভেম্বর) রাতে অম্বিকা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা শাখার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মহাসম্মেলনের আয়োজন করেছে।সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ বয়ানে বলেন, ইসলামী আকিদা অনুযায়ী শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর নবুওয়তের অবসান ঘটেছেÑযা মুসলিম উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। তবে কাদিয়ানী সম্প্রদায় নিজেদের মুসলিম দাবি করলেও এই মূল আকিদাকে অস্বীকার করে আসছে। এরই প্রেক্ষিতে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং ইসলামিক পরিভাষা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে দীর্ঘ দিন ধরে জাতীয়ভাবে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠন। আজকের মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার দাবি পুনর্ব্যক্ত করছেন।মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব ডি.আই.টি।সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমীর মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আলী আফতাবনগর, মাওলানা আব্দুল লতিফ ফারুকী (ঢাকা), মাওলানা আবুল কাশেম আশরাফী (ঢাকা), মাওলানা আহমদ আলী (ঢাকা), সালথার বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ শাহ্ আকরাম আলী সাহেব এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, ফরিদপুর জেলার সেক্রেটারি মুফতি কামরুজ্জামান সাহেব।ফরিদপুর জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আবুল হুসাইন সাহেবের সভাপতিত্বে এই মহাসম্মেলন সফল ও সার্থক করে তুলতে সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুর | 1 week ago
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব  উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত

ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত

মাহবুব পিয়াল,ফরিদপুর : "আমি গর্বিত, আমি মহিমীয়ান" এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইন্সটিউশনের গৌরবময় ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে এই প্রচার শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, যার ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।শোভাযাত্রার শুরুতে বক্তারা জানান, আগামী ১৬ই জানুয়ারি ২০২৭ সালে মহিম ইনস্টিটিউশনের ৮৮ বছর পূর্তি উপলক্ষ্যে মহামিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হবে। এই মহাসম্মেলনকে সফল ও সার্থক করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।বক্তারা আরও জানান, এই পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানের নবীন ও প্রবীণ সব প্রাক্তন শিক্ষার্থীকে এক ছাদের নিচে একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী পর্ষদের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীকে আগামী ১৬ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার অনুরোধ জানায় ।মহিম ইনস্টিটিউশনের সভাপতি ড. মোহাম্মদ কবীর মিয়া এবং সাধারণ সম্পাদক মো: মোহাম্মদ গোলাম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়।এ সময় এডভোকেট প্রদীপ কুমার সাহা, সৈয়দ কুটু, মো. শামীম হোসেন, মোঃ আব্দুর রশিদ, আওলাদ হোসেন মিন্টু, আফজাল সরদার, কামরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মোহাম্মদ মহসিন শেখ, কাজী কামরুল, মোঃ ইব্রাহিম শেখ, এম এ সাত্তার নান্নু, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় (অপু), রাকিবুল রহমান সুজন, সাখাওয়াত হোসেন রাজু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, সহকারী শিক্ষকমন্ডলীসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সাফল্যকে স্মরণ করে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আগামী ১৬ই জানুয়ারির পুনর্মিলনী অনুষ্ঠান এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

ফরিদপুর | 1 week ago
নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৫ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৩ মিনিট।জোহর- ১১:৪৬ মিনিট।আসর- ৩:৩৯ মিনিট।মাগরিব- ৫:১৮ মিনিট।ইশা- ৬:৩৪ মিনিট।আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৫ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১০ মিনিট।বুধবার, ১১ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৩ মিনিট।সূর্যোদয়- ৬:১০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 week ago
ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন

ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর : রিদপুর শহরের হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আত্মরক্ষার কৌশল নয়, বরং একটি শিল্প ও ক্রীড়া অনুশীলন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।তিনি আরও বলেন, চীন, কোরিয়া ও জাপানে মার্শাল আর্ট অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশেও দিন দিন এ খেলার জনপ্রিয়তা বাড়ছে। শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার সরকারি নির্দেশনার ধারাবাহিকতায় ইতিমধ্যে ফরিদপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে জেলার সব উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনসানা তানজিন ইকো, হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর পার্থ সাহা, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জাকিয়া নাসরিন, দিবা শাখার শিফট ইনচার্জ আকাশ সাহা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর | 1 week ago
ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে বহুল আলোচিত দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।[caption id="attachment_63715" align="alignnone" width="2117"] Screenshot[/caption]মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর থানার পাল্লাঞ্জির চরের ধলারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন ওই যুবকের আমন্ত্রণে বিকেল ৩টার দিকে সেখানে যাওয়ার কথা ছিল তাঁর। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি ঘটনাস্থলে পৌঁছান।পরে খেয়া পার হয়ে নদীর ওপারে কাশবনের মধ্যে অবস্থানকালে একদল যুবক তাঁকে জোরপূর্বক বালুচরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাঁদের একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন আলামত পর্যালোচনা করা হয়।মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিআইডির ফরেনসিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ভিডিওটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় বলে উল্লেখ করা হয়। এ ছাড়া আসামিদের গ্রেপ্তারের পর উদ্ধার করা একটি গেঞ্জির ডিএনএ পরীক্ষার ফলাফলেও সংশ্লিষ্ট আলামতের সঙ্গে মিল পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।আদালত আইনের ৯(৩) ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন।রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পি পি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, তাদের প্রত্যাশা, এ দণ্ডাদেশ নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। একই সঙ্গে ডিজিটাল ও ফরেনসিক প্রমাণের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রায়টি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

ফরিদপুর | 1 week ago
৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল

৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির গোপন বোঝাপড়া চলে আসছে ছয় দশক ধরে। এ সময়ে ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থেকেছে। এমনকি একপর্যায়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা করেও সফল হয়নি ওয়াশিংটন।ষাটের দশকের শুরুতে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে একটি নির্মাণকাজ দেখে সন্দেহ হয়েছিল মার্কিন কূটনীতিকদের। ডেড সি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে চলমান ওই নির্মাণকাজ সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি কর্মকর্তা আদি কোহেন তাদের জানিয়েছিলেন, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। অথচ সেখানে নির্মিত হচ্ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনা। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন কূটনৈতিক নথিতে ওই ঘটনার বিবরণ উঠে এসেছে। নথিগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় থেকেই ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রাখার নীতি গড়ে ওঠে।ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ফাঁসের দায়ে ১৮ বছর কারাভোগের পর ২০০৪ সালের ২১ এপ্রিল মুক্তি পেয়ে সমর্থকদের অভিবাদন জানান মরদখাই ভানুনু। ছবি: গেটি ইমেজেসমার্কিন গোয়েন্দারা ডিমোনার প্রকৃত পরিচয় জানতে পারার পর ইসরায়েলে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা আদি কোহেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে তত দিনে কয়েক মাস পেরিয়ে গেছে। কোহেন প্রথমে বিষয়টি হালকাভাবে দেখানোর চেষ্টা করেন। কিন্তু তার কথায় ইঙ্গিত ছিল, ওই পারমাণবিক চুল্লি ভবিষ্যতে অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে।এর পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী কয়েক শ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা ধরা পড়ে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ তখন দাবি করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।এরপর থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি আন্তর্জাতিক মহলে অনেকটা ‘সবার জানা, কিন্তু আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা’ তথ্যে পরিণত হয়। ইসরায়েল কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থেকেছে।১৯৭৩ সালের ১ মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। ছবি - হোয়াইট হাউস ফটো অফিসইসরায়েলি-মার্কিন ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে খারাপভাবে গোপন রাখা গোপন তথ্য’ হয়ে উঠেছে।কেন এই গোপনীয়তাবিশেষজ্ঞদের মতে, শীতল যুদ্ধের সময় এ গোপনীয়তার নীতি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-দুই দেশই আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করলে কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ধারণা ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে।১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পাঠানো এক স্মারকে কিসিঞ্জার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই স্মারকের সঙ্গে যুক্ত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে কোনো পক্ষের ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর স্যাটেলাইটে তোলা ছবিতে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণাকেন্দ্র। ধারণা করা হয়, দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে স্থাপনাটির সংশ্লিষ্টতা রয়েছে।কিন্তু ইসরায়েলকে থামানো সহজ ছিল না। পারমাণবিক কর্মসূচি গোপন রেখে অস্ত্র সরবরাহ বন্ধ করলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারত। আবার কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারত।এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে। অন্যদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।কিসিঞ্জার তার স্মারকে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল-ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।ইসরায়েলি ইতিহাসবিদ আভনার কোহেনের ধারণা, ১৯৬৯ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একান্ত বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। ওই বৈঠকের কোনো লিখিত নথি পাওয়া যায়নি। তবে পরে নিক্সনকে পাঠানো কিসিঞ্জারের একটি স্মারকে বৈঠকের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছিল, নিক্সনের মূল উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের ঘোষণা না দেয় কিংবা পারমাণবিক পরীক্ষা না চালায়।ওই বৈঠকের পর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায়।গোপন কর্মসূচির তথ্য প্রকাশ১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি পর্যায়ে অসাবধানতাবশত প্রকাশিত কিছু তথ্য থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আরও স্পষ্ট হতে থাকে। তবে ১৯৮৬ সালে এ নিয়ে আন্তর্জাতিক মহলের সন্দেহ অনেকটাই দূর হয়।ওই বছর ডিমোনা স্থাপনার সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। গোপনে গড়ে তোলা স্থাপনাটির কিছু ছবিও তিনি যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসের হাতে তুলে দেন।প্রতিবেদনটি প্রকাশের আগে মোসাদের এক এজেন্ট কৌশলে ভানুনুকে ইতালির রোমে নিয়ে যান। সেখানে তাকে অচেতন করে ইসরায়েলি গোয়েন্দারা আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ একটি গোপন কার্গো জাহাজে তুলে দেন। পরে তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ১৯৯৯ সালে প্রকাশিত এক বইয়ে এ ঘটনার বিবরণ দেন সানডে টাইমসের অনুসন্ধানী প্রতিবেদক পিটার হুনাম।ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ফাঁসকারী ও দেশটির সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ মরদখাই ভানুনু। ছবি - এপিরাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ভানুনুকে ইসরায়েলের কারাগারে ১৮ বছর কাটাতে হয়। এর বড় একটি সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল।শীতল যুদ্ধের অবসানের পর ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা বজায় রাখার পেছনে থাকা আগের যুক্তিগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তবে গোপনীয়তার নীতি বহাল থাকে। ২০১৮ সালে দ্য নিউইয়র্কারের এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির পরিবর্তনে উদ্বিগ্ন হয়ে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছিলেন। ওই আশ্বাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে বলবে না বলে জানানো হয়।২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি তা অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের (এনটিআই) হিসাব অনুযায়ী, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে।যুক্তরাষ্ট্রের নীতিতে চাপদীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতার নীতি এখন চাপের মুখে পড়ছে। ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা এবং বিভিন্ন অধিকার সংগঠন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।গত জুনে কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করেন প্রতিনিধি পরিষদের সদস্য হোয়াকিন কাস্ত্রো। জবাবে রুবিও বলেন, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল-কেউই কখনো প্রকাশ্যে তা স্বীকার করেনি। বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় না।কাস্ত্রো পরে সিএনএনকে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো অত্যন্ত বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের সীমারেখা কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না। এমনকি এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, সেটিও স্পষ্ট নয়।ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, ইসরায়েলের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অবশ্য বলেছেন, নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করাই তাদের দীর্ঘদিনের নীতি। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সিএনএনের পাঠানো প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বললেও সেখান থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।মধ্যপ্রাচ্যে নতুন পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কাবিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরায়েল প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় নামতে পারে।জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ বলেন, ইসরায়েল যদি প্রকাশ্যে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদের ঘোষণা করে, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বাড়াবে। তারাও একই পথে হাঁটতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো হবে না।ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এ যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা ব্যর্থ হতে পারে।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপিযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ ইউরেনিয়াম ধ্বংস করা ছিল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। এর বড় একটি অংশ গত বছর মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন সিএনএনকে বলেন, আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা ৫০ শতাংশ বলে তিনি মনে করেন।অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরি করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে পর্যালোচনা চলছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এ চুক্তির আওতায় সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।এদিকে ইসরায়েল নিজেদের পারমাণবিক অস্ত্রের বিষয়ে নীরবতা বজায় রাখলেও ইরান ও সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে পড়লে এ অঞ্চলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে।

আন্তর্জাতিক | 1 week ago
ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জাতীয় | 1 week ago
ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। 

ফরিদপুর | 1 week ago
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আজ সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই তাঁর আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম ঘটনা।রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। তাই বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতা অনুসারে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই তাঁর দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা।গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। রয়টার্স উল্লেখ করেছে, দুই বছরের বেশি সময় পর তাঁর দেশে ফেরার এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।তবে এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স।

জাতীয় | 1 week ago
শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি

শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। নিরাপত্তাহীনতার কারণে সে সময় তিনি অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে আটকে ছিলেন এবং পুলিশে খবর দিতে বাধ্য হন।ফেসবুক লাইভে পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানের শেষ দিনে তিনি অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় হঠাৎ একজন ‘অ্যাটাকিং মুডে’ তাঁর দিকে তেড়ে আসেন। এ সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুর এবং উপস্থিত অন্যান্য শিল্পীদেরও হেনস্তা করা হয় বলে দাবি করেন এই অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ‘ইয়েলো জার্নালিজম’ করে, তারাই এ ঘটনার জন্য দায়ী। কারও কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানান তিনি।দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হয় এবং তাঁকে বের করতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছিল।তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর। তিনি জানান, সেখানে সামান্য ঝামেলা হলেও পরে পরীমনি সুস্থ ও নিরাপদে ফিরে গেছেন এবং গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা পুলিশের জানা নেই।উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানালেন তিনি।

বিনোদন | 1 week ago