দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণায় এমন পর্যবেক্ষণ ওঠে এসেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।তিনি বলেন, শুধু নারী নয়, শিশুদের ওপরও চালানো হয়েছে ব্যাপক সহিংসতা। পোড়ানো হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। এমনকি বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর চালানো হয়েছে হামলা।রায়ের পর্যবেক্ষণে বলা হয়, তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষীর জবানবন্দি গ্রহণে চরম অসহযোগিতা করেছে নেইপিদো।২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করেছিলো গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় মামলার মূল শুনানি। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল এবং মানবাধিকার সংস্থাগুলো বিস্তারিতভাবে অপরাধগুলো নথিবদ্ধ করেছে।উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই আদালতের রায়ের পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও বিধান নেই।২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে।২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করেছিলো গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় মামলার মূল শুনানি। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল এবং মানবাধিকার সংস্থাগুলো বিস্তারিতভাবে অপরাধগুলো নথিবদ্ধ করেছে।উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই আদালতের রায়ের পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও বিধান নেই।২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে।

জাতীয় | 2 days ago
৫ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপ ২১ জানুয়ারি

৫ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপ ২১ জানুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ লক্ষ্যে পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে বলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।

জাতীয় | 2 days ago
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।বদলির আদেশ অনুযায়ী, এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, চট্রগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।এছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার, চট্রগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপন আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

জাতীয় | 2 days ago
ফরিদপুরে ৪ হাজার ২শত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ফরিদপুরে ৪ হাজার ২শত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর : ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৪ হাজার ২ শত ২০ জন কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়।ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে (১৯ নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।এ-সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিএনপি সরকার আমাদের কৃষক বান্ধব সরকার। আর পূর্বের অবৈধ আওয়ামীলীগ সরকার কৃষকদের প্রাপ্য সার বিজ তারা নিজেরাই আত্মসাৎ করেছেন। তিনি বলেন, আওয়ামীলীগ একটা সন্ত্রাসী দল। এদেশ থেকে তারা আপনাদের হকের ৫৩ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে গেছেন।ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শামিমা আক্তার শাপলার সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতয়ালী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন,  বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ। এ-সময় মহানগর বিএনপির ডিক্রিরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আলম শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষক কৃষাণীরা ও বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তিন ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২শত জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ৮শত ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ১শত ৭০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।

ফরিদপুর | 3 days ago
এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়।তাদের সমুচিত জবাব দিতে হবে। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়।দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।তিনি বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।তিনি আরো বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।

জাতীয় | 3 days ago
ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসহযোগী সংগঠনের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।’তিনি আরো জানান, ডিসেম্বর মাসে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে।পাশাপাশি দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি | 3 days ago
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা থানা ভবন এবং সেখানে রাখা যানবাহনগুলোতে আগুন ধরিয়ে দেন।এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

সারাদেশ | 3 days ago
হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন।এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ জন।

স্বাস্থ্য | 3 days ago
দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।জানা গেছে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালাতে বলা হয়েছে।বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় | 3 days ago
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া গাজীপুরে অর্ধশতাধিক এবং সাভার-আশুলিয়ায় ২৯টি কারখানা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের মাওনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শ্রীপুর, সালনা ও ভোগড়া বাইপাস এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে শিল্প পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।শিল্পাঞ্চলের নিরাপত্তায় মহানগর, জেলা ও শিল্প পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স এবং ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ২৯টি কারখানা বন্ধ এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না।আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় আজ অনেক ভালো। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমেই চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

জাতীয় | 3 days ago