দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ আরোহী নিহত হয়েছেন। বিমানে মোট ৯ জন আরোহী ছিলেন।রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি।রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।এ সময় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পামবিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।তবে বোকারাটন থেকে উড্ডয়নের প্রাথমিক খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ডান দিকে বাঁক নিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসে বিমানটি।প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে পড়ার আগে একটি গাছে ধাক্কা মেরে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে এটি। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয়।চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।দুর্ঘটনার সময় বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি।

বিশ্ব | 2 weeks ago
যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

ইরানের ওপর যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে তেহরান এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী।রেজায়ি বলেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে—এ কথা দেশটি বারবার জানিয়েছে।তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানবে।এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।সূত্র: তাসনিম নিউজ

বিশ্ব | 2 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ২ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২ নভেম্বর ২০২৬

আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৭ কার্তিক ১৪৩৩ বাংলা, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৯ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৩ মিনিট।মাগরিব- ৫:২৩ মিনিট।ইশা- ৬:৩৮ মিনিট।আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:১৯ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৪ মিনিট।আগামীকাল মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ফজর- ৪:৪৯ মিনিট।সূর্যোদয়- ৬:০৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 2 weeks ago
নেতানিয়াহুকে সরাতে রাজপথে জনস্রোত

নেতানিয়াহুকে সরাতে রাজপথে জনস্রোত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট সরকারকে সরাতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গড়ার দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছেন হাজারো মানুষ।সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলোর নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বার্তা স্পষ্ট—নেতানিয়াহুকে সরাতে পার্লামেন্টে ৬৭টি আসনের সমর্থন পাওয়া সম্ভব।এই ৬৭টি আসনের মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরব দলগুলোর ঐতিহাসিক ১৯ আসনের জোটও রয়েছে। তবে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট সরকার গঠনের বিষয়ে এত দিন এসব দলের সঙ্গে আলোচনা করতে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করতে অনাগ্রহ দেখিয়ে আসছিলেন।কিন্তু নির্বাচনের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু কিংবা তার জোটের শরিকদের সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতিতে অটল থাকতে হলে আইজেনকোটকে শেষ পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে এবং তাদের সমর্থন নিতে হবে।আল জাজিরা জানায়, তেল আবিবের রাজপথে বেশ আবেগঘন পরিবেশ দেখা গেছে। পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া মানুষ এখন এর সফল বাস্তবায়ন দেখতে চায়। বিক্ষোভকারীদের বিশ্বাস, আইজেনকোট ও ইহুদি-ইসরায়েলি দলগুলোর অন্য নেতাদের জনগণের এই আকাঙ্ক্ষার কথা শুনতে হবে।অন্যদিকে নেতানিয়াহু শিবিরের ডানপন্থি সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ করেছেন। সেখানে তারা স্লোগান দিয়ে দাবি তুলেছেন, ইসরায়েলে তথাকথিত ‘সন্ত্রাসীদের’ নিয়ে কোনো সরকার গঠন করা চলবে না।প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থি মহলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ফিলিস্তিনি-ইসরায়েলিদের এই ঐতিহাসিক নির্বাচনী অংশগ্রহণকে তারা ‘নির্বাচনী সন্ত্রাসবাদ’ আখ্যা দিচ্ছেন এবং একে ৭ অক্টোবরের হামলার সঙ্গে তুলনা করছেন।মূলত ইসরায়েলের পরবর্তী রাজনৈতিক গতিপথ নির্ধারণে ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও মতামত এখন বড় ভূমিকা রাখছে। একইসঙ্গে সরকার গঠনের আলোচনা শুরু করতে আইজেনকোট পর্যাপ্ত সমর্থন পাবেন কি না, সেটিও নির্ভর করছে তাদের ওপর।

বিশ্ব | 3 weeks ago
জার্মানিতে জেন-জি বিক্ষোভ: বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো তরুণ

জার্মানিতে জেন-জি বিক্ষোভ: বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো তরুণ

শিক্ষার মানোন্নয়ন ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানির বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো তরুণ। তবে জেন-জি নেতৃত্বাধীন এ বিক্ষোভে ছড়িয়ে পড়ে সহিংসতা। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা কয়েকটি দোকানে লুটপাট চালান। ভাঙচুর করা হয় আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। খবর রয়টার্সের।বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়েছে পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, শহরে সহিংসতা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় এলাকায় বেশ কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমাও ছোড়া হচ্ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে শহরের কেন্দ্রীয় এলাকা এড়িয়ে চলার অথবা সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।জার্মানির ৩৪টি শহরে এ বিক্ষোভের আয়োজন করে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি প্রচারাভিযান গোষ্ঠী। জার্মান ভাষায় যার অর্থ ‘জেন-জিই দায়িত্ব নিচ্ছে’। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বড় শহরগুলোতে কর্মসূচি পালিত হয়। বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা, শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানোর দাবি জানায় সংগঠনটি।শনিবার বিকেলের হিসাব অনুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা আয়োজকদের প্রাথমিক প্রত্যাশার চেয়ে কম ছিল। আয়োজকেরা শুরুতে ১ লাখ ৮২ হাজার মানুষের অংশগ্রহণের আশা করলেও ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ১৮ হাজার। অন্যদিকে, আয়োজকদের ওয়েবসাইটে অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখ করা হয়েছিল প্রায় ৩৬ হাজার।হ্যালোইন উৎসবের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভগুলো দিনের বেশির ভাগ সময় শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। তবে উগ্রপন্থি গোষ্ঠীগুলো আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে তারা। হামবুর্গে কয়েকটি ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।শনিবার বার্লিনে এক সমাবেশে ‘জেন-জি রেগেল্ট’-এর মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার দাবিতে তারা রাজপথে নেমেছেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও সহায়তা নিশ্চিত করা তাদের প্রধান দাবি। বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করার পাশাপাশি সমাজের সবার মধ্যে দায়িত্বের বোঝা ন্যায্যভাবে বণ্টনের আহ্বান জানান তিনি।উগ্রপন্থিদের সম্পৃক্ততা নিয়ে সতর্কতাজার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির উগ্র বামপন্থি গোষ্ঠীগুলোর একাংশ এবং বিদেশি উগ্রপন্থি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন বিক্ষোভে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছে।হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক বলেন, ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে দোকানপাট লুট, বাড়িঘর ও পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দৃশ্য সবার মনে রয়েছে। এ ধরনের পরিস্থিতিকে জার্মানির জন্য কোনো আদর্শ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় জার্মানির বিভিন্ন শহরের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আগেভাগেই দোকানের জানালা বন্ধ করে দেয় এবং নির্ধারিত সময়ের আগেই ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করে। বার্লিনের অভিজাত কুরফুরস্টেনডাম শপিং বুলেভার্ডের কয়েকটি দোকানও সতর্কতামূলক ব্যবস্থা নেয়।তরুণদের ক্ষোভের কারণ অর্থনৈতিক চাপ ও শিক্ষাব্যবস্থাইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে তরুণ প্রজন্মের ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টিকে সামনে আনছে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের উদ্বেগের যথাযথ সমাধান আসছে না; বরং ব্যয় সংকোচনের পাশাপাশি তরুণদের ওপর নতুন নতুন চাপ তৈরি করা হচ্ছে।মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল ১৮ বছর বয়সী স্টিভের। চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের উদ্বেগের জবাবে সরকার ব্যয় কমানো এবং আরও বোঝা চাপানো ছাড়া কিছুই করছে না। দাবি উপেক্ষা করা বন্ধ না হওয়া পর্যন্ত সমাবেশ করার সাংবিধানিক অধিকার প্রয়োগ অব্যাহত রাখবেন তারা।জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারেও চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে অবসর গ্রহণকারী বেবি বুমার প্রজন্মের সংখ্যা বাড়ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমছে। ফলে পেনশন ও সরকারি সেবার ওপর চাপ ক্রমেই বাড়ছে।তবে ‘জেন-জি রেগেল্ট’ আন্দোলনটি প্রকৃত অর্থেই তরুণদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ থাকায় আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জার্মানির জাতীয় স্কুল শিক্ষার্থী সংগঠন বিএসকে এ উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। সংগঠনটি আগামী ২০ নভেম্বর আলাদা বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।এদিকে, বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকার শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাম্পাসের জরাজীর্ণ ভবনগুলোর অবস্থা তুলে ধরতে। রয়টার্সকে তিনি বলেন, ভবনের ভেতরের কক্ষগুলো দেখে মনে হয়, সেগুলো পরিত্যক্ত। অথচ শিক্ষার্থীদের নিয়মিত সেখানেই পড়াশোনা করতে হয়।চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন নির্বাচনের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসকের ক্ষমতাচ্যুতিতে ভূমিকা রেখেছে। অন্যদিকে, ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার মান নিয়ে প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতা ও লুটপাটে রূপ নিয়েছে। 

বিশ্ব | 3 weeks ago
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান

ইরানে যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, হামলার জবাব দিতে ইরান বিপুল শক্তি প্রয়োগ করবে এবং এর ভৌগোলিক সীমা থাকবে না। নতুন কোনো যুদ্ধ কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে।এক বিবৃতিতে আবদোল্লাহি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী কাজ করছে।তিনি বলেন, শত্রুপক্ষের নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের একটি তালিকা আমাদের হাতে রয়েছে। সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কল্পনাতীত জবাবের মুখোমুখি হতে হবে। নতুন কোনো যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা আমরাই নির্ধারণ করব।ইরান শত্রুপক্ষের আগে পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় থাকবে না বলেও জানান তিনি। আবদোল্লাহি বলেন, শত্রুতামূলক কোনো তৎপরতার আভাস পেলেই আমরা জবাব দেওয়ার সময় ও পদ্ধতি নিজেরাই ঠিক করব।তিনি আরও বলেন, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নজর রাখছে ইরান। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।আবদোল্লাহি বলেন, যেকোনো পর্যায়ে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাব আমরা। সূত্র: আল-জাজিরা

বিশ্ব | 3 weeks ago
আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ

আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ

আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের প্রতিবাদে রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাজপথে নামেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। গ্রেফতার করা হয়েছে অন্তত ২৯০ জনকে। খবর বিবিসির। শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু প্যারিসেই বিক্ষোভ করেন প্রায় ৭০ হাজার মানুষ বলে জানিয়েছে পুলিশ।টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্সে সাধারণ ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকেই এ কর্মসূচির আয়োজন।এর আগে দুই সপ্তাহ আগে বিক্ষোভ ঘিরে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেবারের পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যাপক প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকার পরও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।ফ্রান্সের বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের উত্তাপ। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের রাজপথে নামার এ প্রবণতা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি। 

বিশ্ব | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের আজ পঞ্চম দিন হলেও চার দিনেই শেষ হয়েছে ম্যাচ। অন্যদিকে, নিউজিল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টোয়েন্টি আজ। জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউব৫ম টি-টুয়েন্টিনিউজিল্যান্ড–ভারতবেলা ১টা, সনি স্পোর্টস ১সিরি আকোমো–ভেনেতসিয়াবিকেল ৫:৩০ মিনিট, জি ফাইভজুভেন্টাস–নাপোলিরাত ১:৪৫ মিনিট, জি ফাইভলা লিগাহেতাফে–সেভিয়াসন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোডরেসিং–রিয়াল মাদ্রিদরাত ৯:১৫ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোডএলচে–ভ্যালেন্সিয়ারাত ১১:৩০ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোডইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল–আর্সেনালরাত ১০:৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ 

আদর্শ সদর | 3 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ১ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ১ নভেম্বর ২০২৬

আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৬ কার্তিক ১৪৩৩ বাংলা, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৮ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৪ মিনিট।মাগরিব- ৫:২৪ মিনিট।ইশা- ৬:৩৯ মিনিট।আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:২০ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৪ মিনিট।আগামীকাল সোমবার, ২ নভেম্বর ২০২৬ফজর- ৪:৪৯ মিনিট।সূর্যোদয়- ৬:০৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 3 weeks ago