দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, তাতে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য তুলে ধরা হয়।কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।এদিকে, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হবে ১ নভেম্বর। অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনকারীদের তথ্য আগামী ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হবে।এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে পুনর্মূল্যায়নের কাজ। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।

বরুড়া | 3 weeks ago
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব কোনো আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি। শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’ সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।’ সালাহউদ্দিন আহমদ আরও জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছ-এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর কোনো জুলাই জাদুঘর না হয় সে জন্য চাই রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।’ তিনি আরও বলেন,‘ এ রাষ্ট্রে যেন আর কোনো ‘জুলাই’ সংঘটিত না হয়, সে জন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিচার কার্য পরিচালনায় বিচারকরা যথেষ্ট স্বাধীন। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেশ ও জনগণ। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তারাও সার্বভৌম হবে।’ তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানাই।’

জীবনযাপন | 3 weeks ago
গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান

গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান

গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন দাবি করে সেই রায় বাস্তবায়নে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির সঙ্গে ‘গাদ্দারি’ বরদাশত করা হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কীভাবে দাবি আদায় করতে হয়, তা জনগণ জানে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করব না।’ তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ৩৩টি দল তা মানতে বাধ্য থাকবে। এখন ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, তাই তা মেনে নিতে হবে। এ নিয়ে কোনো ‘ধানাই-পানাই’ চলবে না। জামায়াত আমীর বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে বাকি ছয় দফা নিয়ে দেশের জনগণকে আর ভোগান্তিতে পড়তে হবে না। ভালোয় ভালোয় দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ প্রমাণ করেছে, গুলি, বন্দুক ও কামান দাগিয়ে তাদের দমানো যাবে না। নব্য ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজনে বুকের রক্ত দেয়ার ঘোষণাও দেন বিরোধীদলীয় এই নেতা।  পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের মানুষের মুক্তির কথা বলতে এবং জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের কথা তুলে ধরতে তারা রাজপথে নেমেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের পকেট কেটে ১২০০ টাকার গ্যাস ২৫০০ টাকায় কিনতে হচ্ছে। ২ হাজার টাকার বিদ্যুৎ বিল ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। দেশের মানুষ এখন মুক্তি চায়।’ জামায়াত আমীরের নেতৃত্বে রাজপথে নামার কথা উল্লেখ করে তিনি বিএনপি সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে ‘গুন্ডামি’ বন্ধের দাবি জানিয়ে গ্যাস-বিদ্যুতের দাম কমানোর কথা বলেন। এসব দাবি পূরণ না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।লংমার্চ উপলক্ষে সকাল থেকেই খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতু থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। কাটাখালীর পথসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়। আয়োজনে নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহাসড়কের পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা লংমার্চের গাড়িবহরের অপেক্ষা করেন। নওয়াপাড়া এলাকায় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নারী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী এবং এনসিপির বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়। লংমার্চের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের উজ্জীবিত করা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। কাটাখালীর পথসভা শেষে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা হয়।

জীবনযাপন | 3 weeks ago
ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -সিজন-৩-এর মেগা  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-৩ সদর- আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।২নং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন এবং মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,  বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান খাঁ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ডিগ্রীচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মাতব্বর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি ও সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ফাইনাল খেলায় মাচ্চর ইউনিয়ন ফুটবল একাডেমি, ফরিদপুর এবং চর শ্যামনগর ফুটবল একাডেমি, রাজবাড়ী মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে চর শ্যামনগর ফুটবল একাডেমি। এর মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে ৪০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, রেফারি ও ধারাভাষ্যকারদের সম্মাননা স্মারক দেওয়া হয়।স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি এ টুর্নামেন্টের আয়োজন করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 3 weeks ago
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে, সর্বশেষ প্রতি ভরিতে ৫,৪৮১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, সবশেষ গত ৩০ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 3 weeks ago
এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি

এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫১.১২ শতাংশ। এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।মেয়েদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪৭.১৪ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

বরুড়া | 3 weeks ago
এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। এবার ৯ হাজার ৩৯০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ২০২৫ সালে পাশ করেছিল ৩৪৫ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর। এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

বরুড়া | 3 weeks ago
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়।সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

বরুড়া | 3 weeks ago
এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।আজ এইচএসসির ফল প্রকাশ: এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরেমুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

বরুড়া | 3 weeks ago
তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম।রেজাউল করিম বলেন, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের দুই দিন পর গতকাল রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।পিবিআই জানিয়েছে, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত মঙ্গলবার সন্ধ্যার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে তাঁদের ভবনের নিচে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ বলে শনাক্ত করেন। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার রাতে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।

জীবনযাপন | 3 weeks ago