দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (শনিবার) প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাবে। গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন। এদিকে, আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বরুড়া | 3 weeks ago
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এর মধ্যে ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ | 3 weeks ago
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর সেটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে (এমসিপিএল) পৌঁছেছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক। বর্তমানে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। পাশাপাশি প্রথম ইউনিটের পরবর্তী জ্বালানি পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানিও প্রকল্প এলাকায় আনা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের বাংলাদেশে নিযুক্ত জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রসাটমের জ্বালানি বিভাগের আওতাধীন নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে বিশেষ পারমাণবিক জ্বালানি অ্যাসেম্বলিগুলো তৈরি করা হয়েছে। এগুলোর প্রথম চালান বিশেষ কার্গো উড়োজাহাজে বাংলাদেশে আনা হয়। পাশাপাশি সাইবেরিয়া থেকে প্রথম ইউনিটের পরবর্তী রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় জ্বালানিও পাঠানো হয়েছে।প্রকল্প এলাকায় পৌঁছানোর পর আন্তর্জাতিক বিকিরণ নিরাপত্তাবিধি অনুসরণ করে জ্বালানিভর্তি বিশেষ কনটেইনারগুলো নির্ধারিত সুরক্ষিত সংরক্ষণাগারে রাখা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিঅ্যাক্টরে স্থাপনের আগে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলি চাক্ষুষ ও আধুনিক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হবে। এ জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধি, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এবং রুশ জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিশন কাজ করছে। সব পরীক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র কঠোর পারমাণবিক সুরক্ষাবিধি অনুসরণ করে সম্পন্ন করা হবে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে কয়েক ধাপে সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন নিতে হবে।রাশিয়ার সর্বাধুনিক প্রজন্ম-৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।প্রকল্পটির নকশা প্রণয়ন ও প্রধান সাধারণ ঠিকাদারের দায়িত্ব পালন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

জীবনযাপন | 3 weeks ago
ইতিহাসে বৃহত্তম সাইবার হামলা: বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরি

ইতিহাসে বৃহত্তম সাইবার হামলা: বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরি

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা ও চুরির ঘটনা ঘটেছে। হ্যাকাররা প্ল্যাটফর্মটির ডিজিটাল সম্পদ থেকে রেকর্ড প্রায় ৬৩০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে, যা এর আগে ২০২৫ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে হওয়া ১৫০ কোটি ডলারের চুরির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এই নজিরবিহীন সাইবার হামলার খবরে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে ব্যাপক ধস নেমেছে।যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে শুরু হয়ে মাত্র ২০ মিনিটের মধ্যেই এই চুরির মূল ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইন্যান্সের এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে এই নিরাপত্তা লঙ্ঘনের সূত্রপাত। ওই ডিভাইসের অ্যাক্সেস কাজে লাগিয়ে হামলাকারীরা সিস্টেমের মূল নেটওয়ার্কে প্রবেশ করে অন্তত দুটি গুরুত্বপূর্ণ ওয়ালেটের নিয়ন্ত্রণ (প্রাইভেট কি) হাতিয়ে নেয় এবং নিজেদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের নির্দেশ দিতে সক্ষম হয়।ব্লকচেইন বিশ্লেষণী প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছে যে, এই হামলার নেপথ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রসমর্থিত হ্যাকিং ইউনিট ‘ট্রেডারট্রেইটর’ জড়িত। তাদের মতে, আগের অন্যান্য সাইবার হামলার সাথে এবারের হামলার পদ্ধতির হুবহু মিল রয়েছে। বাইন্যান্স উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও অপরাধীদের বিচারে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা জানিয়েছে।ঐতিহাসিক এই হ্যাকিংয়ের পরপরই বাইন্যান্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্ম থেকে সব ধরনের অর্থ উত্তোলন (উইথড্রয়াল) সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। তবে সহ-প্রধান নির্বাহী রিচার্ড টেং ও ই হে ব্যবহারকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের শতভাগ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাঁদের মূল তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।ইতোমধ্যে টেথার, সার্কেল ও ট্রাম্প-সমর্থিত ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর তড়িৎ পদক্ষেপে চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক (৩০০ কোটি ডলারের বেশি) দ্রুত জব্দ করা সম্ভব হয়েছে। এর মধ্যে টেথার এককভাবে প্রায় ১৫৭ কোটি ডলার, সার্কেল ৮০ কোটি ডলার এবং রিপল প্রায় ২০ কোটি ডলারের তহবিল আটকে দিয়েছে। তবে টিআরএম ল্যাবস সতর্ক করেছে যে, বিপুল পরিমাণ সম্পদ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকায় তা উদ্ধারে অনেক দূর এগোতে হবে।এই সাইবার হামলার তাত্ক্ষণিক প্রভাবে বৈশ্বিক ক্রিপ্টো বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। বিটকয়েনের দাম ৪ শতাংশের বেশি কমে গিয়ে ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। ইথারের দাম ৩ শতাংশের বেশি কমে ২ হাজার ১৭৮ ডলারে এবং বাইন্যান্সের নিজস্ব টোকেন বিএনবি-র দাম ৫ শতাংশ কমে প্রায় ৭০৯ ডলারে পৌঁছায়। পাশাপাশি কয়েনবেস গ্লোবাল ও স্ট্র্যাটেজির মতো শীর্ষ ক্রিপ্টো কোম্পানির শেয়ারের দামেও দরপতন দেখা গেছে।বাজার বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই ঘটনা বিনিয়োগকারীদের আস্থায় মারাত্মক আঘাত হানবে এবং কেন্দ্রীভূত এক্সচেঞ্জগুলোর সামগ্রিক নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে জোরালো প্রশ্ন তুলবে। উল্লেখ্য, এই হ্যাকিংয়ের ফলে কেবল মূল বাইন্যান্স ডটকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যুক্তরাষ্ট্রে সেবাদানকারী বিন্যান্স ইউএস অক্ষত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ব | 3 weeks ago
স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা

স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা

দেশের বাজারে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।এই ধাতুর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 3 weeks ago
ডিমের দাম আবার বাড়ছে, সবজির দামে রয়েছে মিশ্র প্রবণতা

ডিমের দাম আবার বাড়ছে, সবজির দামে রয়েছে মিশ্র প্রবণতা

বাজারে ১৬০ টাকা ডজনের ডিমের দাম সপ্তাহের শুরুতে কমে ১৪০ টাকায় নেমেছিল, যা এখন আবার বেড়ে ১৫০ টাকা হয়েছে। তবে গত সপ্তাহে মুরগির দাম বাড়ার যে প্রবণতা ছিল, এখন আর সেটা নেই। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন দেখা গেছে।বাজারে সবজির দামে রয়েছে মিশ্র প্রবণতা। গ্রীষ্মকালীন কিছু সবজির দাম চড়া হলেও শীতকালীন নতুন সবজির দাম অন্যান্য বছরের একই সময়ের তুলনায় কম। নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৫০-৬০ টাকা ও শিম ৮০ থেকে ১২০ টাকায় কেনা যাচ্ছে।রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল মিয়া বলেন, মাত্র কয়েক সপ্তাহ সিম-মুলা বাজারে এসেছে। তারপরও নতুন সবজির দাম তুলনামূলক অনেক কম। গত বছর এসময়ে এসব সবজি অনেক বেশি দামে কিনতে হয়েছে।গ্রীষ্মকালীন সবজিগুলো এখন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ দামের মধ্যে মিলছে ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়স। তবে করলা ও বেগুনের দাম এখনো কিছুটা বেশি। বাজারে এ দুই সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।অন্যদিকে, বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ দাম গত সপ্তাহে কেজিতে আরও প্রায় ২০ টাকা বেশি ছিল। একই ভাবে দাম কমে সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় এসেছে, যা গত সপ্তাহে ৩৫০ থেকে ৩৬০ টাকায় উঠেছিল।ডিম বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহে টানা ছুটির সময় ডিমের দাম কমে প্রতি ডজন ১৪০ টাকার নেমেছিল, যা এখন আবার ১০ টাকা বেড়ে ১৫০ টাকায় উঠেছে। প্রতিদিনই ডিমের বাজারে দাম ওঠানামা করছে।বাজারে এখনো বোতলজাত সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকট কাটেনি। বিশেষ করে, কয়েক দোকান ঘুরে কিনতে হচ্ছে তেল। বোতলের গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য (এমআরপি) লিটারপ্রতি ২০৪ টাকা নির্ধারণ করা থাকলেও সেটি বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে।খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানি তাদের দোকানে তেল সরবরাহ করছে না এবং তাদের মুনাফা কমিয়ে দিয়েছে। যে কারণে তারা নিজ খরচে বিভিন্ন পাইকারি বাজার থেকে তেল সংগ্রহ করে বিক্রি করছেন। এতে দাম কিছুটা বেশি পড়ছে।

জীবনযাপন | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর ইভেন্ট। এর মধ্যে আজ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।এক নজরে দেখে নিন টিভিতে আজকের যত খেলা-ক্রিকেটমিরপুর টেস্ট: ৩য় দিনবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সকাল ০৯:৩০ মি., টি স্পোর্টসক্রিকেট: হংকং সিক্সেসবাংলাদেশ-স্কটল্যান্ড সকাল ০৭:৪০ মি., সনি স্পোর্টস ২বাংলাদেশ-শ্রীলঙ্কা বেলা ১১:২০ মি., সনি স্পোর্টস ২৪র্থ টি-টুয়েন্টিনিউজিল্যান্ড-ভারত দুপুর ১টা, সনি স্পোর্টস ১কেপটাউন টেস্ট: ৪র্থ দিনদক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ০২:৩০ মি., ট্যাপম্যাডহকিএশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিবাংলাদেশ-মালয়েশিয়া বেলা ০৩টা, স্টার স্পোর্টস ২দক্ষিণ কোরিয়া-চীন বিকেল ০৫:১৫ মি., স্টার স্পোর্টস ২ভারত-জাপানসন্ধ্যা ০৭:৩০ মি., স্টার স্পোর্টস ২ফুটবলফ্রেঞ্চ লিগ আলে আভর-পিএসজিরাত ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২লা লিগাভিয়ারিয়াল-এসপানিওল রাত ২টা, টি স্পোর্টস।

আদর্শ সদর | 3 weeks ago
ইসরায়েলে সব ভোট গণনা শেষ: সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলে সব ভোট গণনা শেষ: সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সব ভোট গণনা শেষে ক্ষমতাসীন বেঞ্জামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। তবে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।শুক্রবার ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করে। ভোটে অংশ নিয়েছেন মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর দল লিকুদ পেয়েছে ২৭টি আসন। গাদি আইজেনকটের দল ইয়াশার পেয়েছে ২১টি আসন। এ ছাড়া বি'ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি, রা'আম ৮টি, ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়নবাদ ৬টি আসন পেয়েছে।ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি। ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-ধর্মীয় ইহুদিদের জন্য বিকল্প রাজনৈতিক অবস্থানের কথা বলা চারেডি পাবলিক পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ভোট। ফলে এসব দল কোনো আসন পায়নি।নির্বাচনের আগে বিদায়ী নেসেটে নেতানিয়াহুর জোটের আসন ছিল ৬৮টি। এবার তা কমে ৫৩টিতে দাঁড়িয়েছে।সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোআরবদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা'আম—দুটি দল মিলিয়ে পেয়েছে ১৯টি আসন। ইসরায়েলের নির্বাচনী ইতিহাসে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসনসংখ্যা। আগের নেসেটে তাদের আসন ছিল ১০টি।এই ১৯টি আসন বিরোধী জোটকে সহজেই সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারে। তবে দ্য ডেমোক্র্যাটস ছাড়া বিরোধী জোটের অন্য জায়নবাদী দলগুলো রা'আম বা জয়েন্ট লিস্টের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে।শুক্রবার ভোরে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগও নাকচ করেছে। ভোটে প্রভাব বিস্তারে কাতারের সম্ভাব্য প্রচারণা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এ অভিযোগ ওঠে।কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বৃহস্পতিবার বলেছিলেন, দিনভর প্রকাশিত এসব প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। তিনি জানান, তদন্তের কারণে প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া চূড়ান্ত ফলাফলে কোনো পরিবর্তন আসবে না। এ তদন্ত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকেও লক্ষ্য করে করা হচ্ছে না।সরকার গঠন নিয়ে অনিশ্চয়তাসরকার গঠনে আলোচনা ও দর-কষাকষি দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই ৬১ আসনের কাছাকাছি না থাকায় জোট গঠনের আলোচনা দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে।তবে সরকার গঠনের আলোচনা চললেও আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের আরেকটি নির্বাচন এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, আরেক দফা নির্বাচন এড়াতে সবাইকে খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে।অন্যদিকে, নেতানিয়াহু ও আইজেনকট—দুজনই পরবর্তী সরকার গঠনের দায়িত্ব নিজেদের নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচন হয়েছে এমন এক সময়, যখন চার বছর আগে শেষ হওয়া তিন বছরের মধ্যে ইসরায়েলকে পাঁচবার নির্বাচনে যেতে হয়েছিল। প্রথম চারটি নির্বাচনেও স্থিতিশীল সরকার গঠন সম্ভব হয়নি।সূত্র: টাইমস অব ইসরায়েল

বিশ্ব | 3 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ৩০ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ৩০ অক্টোবর ২০২৬

আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৪ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৮ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৪ মিনিট।মাগরিব- ৫:২৪ মিনিট।ইশা- ৬:৩৯ মিনিট।আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:২১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৩ মিনিট।শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৮ মিনিট।সূর্যোদয়- ৬:০৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 3 weeks ago
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চারদিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

জীবনযাপন | 3 weeks ago